Logo
Logo
×

নগরের বাইরে

আব্দুল হাই`র স্ত্রী`র সুস্থতা কামনায় ১০টি মসজিদে আক্তারের দোয়া

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০২ অক্টোবর ২০২০, ১০:১৬ পিএম

আব্দুল হাই`র স্ত্রী`র সুস্থতা কামনায় ১০টি মসজিদে আক্তারের দোয়া
Swapno

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই'র সহধর্মিণী আসমা হাই'র রোগমুক্তি কামনায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আক্তার হোসেন বিএ'র উদ্যোগে   কলাগাছিয়া ইউনিয়নের প্রায় ১০টি মসজিদের মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।

 

শুক্রবার বাদ জুম্মা ককলাগাছিয়া ইউনিয়নের জিওধরা,দালালবাড়ি, সেলসারদি,দিঘলদী আদমপুর এলাকার প্রায় ১০ টি  মসজিদে একযোগে তার জন্য দোয়া প্রার্থনা করা হয়। এসময়  আক্তার হোসেন জিওধরা নতুন জামে মসজিদে দোয়ায় অংশ নেন। 

 

ওই মসজিদে দোয়ায় পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সালিম হোসেন আনসারী। দোয়ায় স্থানীয়দের মধ্যে অংশ নেন,সমাজ সেবক হাজী আলী বাহার, তমিজ উদ্দিন,খলিল রহমান, হাজী আবুল হোসেন, মো. ফালান মিয়া, শাহজাহান, মো. শফিউল্লাহ, আলমগীর হোসেন, খোকন মিয়া, বাবুল প্রমুখ। 

 

প্রসঙ্গত,গত বৃহস্পতিবার  থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর স্ত্রী আসমা হাই হৃদযন্ত্রের সমস্যা জনিত কারণে হাসপাতালে ভর্তি রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন