Logo
Logo
×

নগরের বাইরে

গণধর্ষণের প্রতিবাদে আড়াইহাজার ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১ পিএম

গণধর্ষণের প্রতিবাদে আড়াইহাজার ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
Swapno

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে নববধূকে গণধর্ষণের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) সকালে ঢাকা - সিলেট মহাসড়কে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেনের নেতৃত্বে এ বিক্ষোভ করেন তারা।

সংক্ষিপ্ত বক্তব্যে আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী মোবারক হোসেন বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন না থাকায় আজকে প্রকাশ্যে ধর্ষণ করা হচ্ছে । সত্যিকারার্থে দেশে আজ কারোই নিরাপত্তা নেই। 

সাধারণ মানুষের নিরাপত্তার দিকে তাদের কোনো জবাবদিহিতা নেই। আজ সারাদেশে যেন ধর্ষনের উৎসব চলছে। কুমিল্লায় তনু হত্যা, ফেনীতে নুসরাত হত্যা সহ অসংখ্য নারী নির্যাতন ও ধর্ষনের ঘটনা ঘটেছে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে। 

কিন্তু কোনোটিরই সুষ্ঠু ও ন্যায় বিচার হয়নি। ফলে নারী ধর্ষণের মতো জঘন্য ঘটনা আজো ঘটছে। আমরা অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।

এ বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আড়াই হাজার উপজেলা ছাত্র দল নেতা, সুমন, রানা আরশাফ, নামজুল হোসেন, জহির, বেকের হোসেন, সুমন, সুমন মিয়া, মাজহারুল, নাইম, সাব্বির হোসেন, সোহেল মিয়া, রাসেল,শাহাআলম, সাত্তার মিয়াসহ অনেকই ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন