Logo
Logo
×

নগরের বাইরে

ভূমি দখলে নিতে হুমকি ও মিথ্যাচারের অভিযোগ (ভিডিও)

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩০ পিএম

ভূমি দখলে নিতে হুমকি ও মিথ্যাচারের অভিযোগ (ভিডিও)
Swapno

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় বোনের বিক্রিত সম্পত্তি পূনরায় দখলে নিতে তারই ভাই মিথ্যাচারসহ নানা ধরনের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। তিনি ফতুল্লার সস্তাপুর পূর্বপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে জুলহাস।

তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে তাঁর স্বজনরাই। ২৬ সেপ্টেম্বর সকালে এ ঘটনায় গণমাধ্যমকে বিবৃতি দেন জুলহাসের বোন গোলবানুর মেয়ে আফসুন বিবি, বায়না সূত্রে ক্রেতা ও আফসুন বিবির ফুপাতো ভাই আনোয়ার হোসেন, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি এলো মুন্সি মাদবর।

বিবৃতিতে জমির বায়না সূত্রে মালিক আনোয়ার হোসেন বলেন- প্রকৃতপক্ষে জমি ৩১ শতাংশ, যার থেকে ১৮ শতাংশ পান জুলহাস ও উনার মা ছমিরুন নেছা পান ৪ শতাংশ। আর আকি ৯শতাংশ পান গোলবানু যিনি জুলহাসের বোন। তবে জুলহাস তা স্বিকার করতে চান না। কিন্তু ওয়ারিশ সার্টিফেকেটে গোলবানুর সম্পত্তির অংশ স্পষ্ট ভাবে উল্লেখ আছে। এখানে গোলবানুর মেয়ে আফসুন বিবি আছেন। জুলহাস তার ১৮ শতাংশ বিক্রি করে গেছেন চান মিয়ার কাছে।

 

এভাবেই বিক্রি করতে করতে শেষ ৯ শতাংশ আমি বায়না নিয়েছি। এটা নিয়ে ২০১৪ সালে ফতুল্লা মডেল থানায় বসা হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তিতে তদন্ত করে কর্মকর্তারা দেখেছেন জুলহাসের বিষয়াদি সত্যি নয়। পুলিশের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, জুলহাস কোন মুক্তিযোদ্ধা নয়। জুলহাস নিজেই জাল পর্চা করেছে, তার প্রমান রয়েছে। বর্তমানে জুলহাস আইনী ভাবে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারসহ নানা ভাবে ভয়ভীতি হুমকি দিচ্ছে।’

এদিকে স্থানীয় মসজিদ কমিটির সভাপতি এলো মুন্সি জুলহাসের বিরুদ্ধে অভিযোগ তুলে জানান, ‘এরআগে মসজিদের নামে টাকা উত্তোলন করেছে জুলহাস। আমরা বিভিন্ন সময় তাকে নিষেধ করলেও সে শুনতো না। মসজিদের রিসিট বানিয়ে টাকা আদায় করতো শিল্পপতিদের কাছ থেকে।

পরবর্তিতে আমরা তাকে কঠোর হুশিয়ারী দিয়ে দিয়েছি। এমন নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জুলহাস স্থানীয় ব্যবসায়ী মজিবর সাহেব ও তার ভাতিজা হিমেলের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তুলছে তা সত্য নয়। তারা এই জমির বিষয়ে কিছু জানেন না। তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় করার লক্ষে জুলহাস কারো ইন্ধনে এমন ষড়যন্ত্র করছে।’

জুলহাসের ভাগনি আফসুন বিবি বলেন- ‘জুলহাস এই সম্পত্তির কেউ নয়। সে যা বলছে সব মিথ্যে।’

এদিকে, ওই সম্পত্তির যাবতীয় বৈধ কাগজ উপস্থাপন করেন রেজিস্ট্রি বায়নাকারী আনোয়ার হোসেন গং। একই সাথে জুলহাস মিয়ার করা ভুয়া কাগজপত্রও উপস্থাপন করেন তিনি। আনোয়ার বলেন- ‘আমি প্রকৃত মালিকের কাছ থেকে রেজিস্ট্রি বায়না করেও জুলহাসের দ্বারা হয়রানীর শিকার হচ্ছি।

জুলহাস আমাকেসহ আন্যান্যদের নানা ধরনের ভয়ভীতি হুমকি দিচ্ছে এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে মিথ্যাচার করছে। আমরা থানা পুলিশের কাছ থেকে আইনী সহায়তা পেলেও জুলহাস আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।’

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন