Logo
Logo
×

নগরের বাইরে

সদর উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

Icon

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৭ পিএম

সদর উপজেলায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও অন্যান্য সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)  সদর উপজেলা অডিটোরিয়াম হল রুমে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ স্থানীয় সরকার এর উপপরিচালক ও উপসচিব শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড, আবুল কালাম আজাদ বিশ্বাস।  এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  আলহাজ্ব মনিরুল আলম সেন্টু, ও  ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন।

এছাড়াও বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগও উপস্থিত ছিলেন।।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন