বন্দরে যুবদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৭ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগরের আওতাধীন বন্দর থানা (মেট্রো) ওয়ার্ডে জাতীয়তাবাদী যুবদলের তথ্য সংগ্রহ ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জ কবিলেরমোড়স্থ যুবদল নেতা নাজমুল হাসান রানার বাসভবনে যুবদল কর্মীদের মাঝে এ তথ্য সংগ্রহ ফরম বিতরণ করা হয়।
তথ্য সংগ্রহ ফরম বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মহানগর যুবদলের সাধারন সম্পাদক মন্তাজ উদ্দিন মন্তু যুবদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে,বিএনপি রাজনিতীকে গতিশীল করার জন্য কেন্দ্রের র্নিদেশে তরুন যুবকদেরকে যুবদলের সাথে সম্পৃক্ত করার জন্য সদস্য ফরম বিতরণ করছি।
আমরা পরিস্কার পরিচ্ছন্ন যুবকদের যুবদলে স্থান করে দিব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুন্যের অহকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এখন থেকে যুবদলকে ঐক্যবদ্ধ হতে হবে।
বন্দর থানা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ আহাম্মেদের সভাপতিত্বে ও একই কমিটির সাধারন সম্পাদক আহাম্মদ আলী সঞ্চালনায় তথ্য সংগ্রহ ফরম বিতরনকালে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, একই কমিটির সহ-সভাপতি নাজমুল হাসান রানা, ১ম যুগ্ম সম্পাদক সাগর প্রধান প্রমুখ।
তথ্য সংগ্রহ ফরম বিতরণ কালে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ডা: মঞ্জুর আলম মুছা, সহ-সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, যোগাযোগ বিষয়ক সম্পাদক নবি উল্ল্যাহ নবু, ২৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ রানা, আনোয়ার, সেলিম, জাহাঙ্গীর, মোসলেউদ্দিন, মহাসিন, জাবেদ, ২১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি সাহেব আলী, নাছির উল্ল্যাহ টিপু, ২০নং ওয়ার্ড যুবদল নেতা মামুন, ২৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, ১৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আলম সাধারন সম্পাদক জুবায়ের, ২২ নং ওয়ার্ড যুবদল নেতা সোহেল,২৫ নং ওয়ার্ড যুবদল নেতা সুমন মুছা, শাহীন, আমজাদ, আক্তার, বোরহান, নাসিক ৩নং ওয়ার্ড যুবদল নেতা আবুল হোসেন প্রমুখ।


