Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত 

Icon

সোনারগাঁ প্রতিনিধি 

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:২২ পিএম

সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠিত 
Swapno

মোহাম্মদ আলী মেম্বারকে আহ্বায়ক ও মো. সিদ্দিক মেম্বারকে সদস্য সচিব করে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়ন জাতীয় পার্টির ৮৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোনারগাঁয়ের সংসদ সদস্য, জাতীয় পার্টির ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি লিয়াকত হোসেন খোকার নির্দেশে বুধবার রাতে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার পর জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল সর্বসম্মতিক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যান সম্পাদক আনিসুর রহমান রানা, ফজলুল হক মাষ্টার প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন