Logo
Logo
×

নগরের বাইরে

দেশীয় অস্ত্রসহ অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার

Icon

সংবাদ বিজ্ঞপ্তি 

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৯ পিএম

দেশীয় অস্ত্রসহ অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্য গ্রেফতার
Swapno

বন্দরে কেওঢালা এলাকায় র‌্যাব-১১’র একটি দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে।

এ সময় ২টি চাইনিজ কুড়াল, ২টি স্টীলের চাকু, স্টীলের তৈরি ২টি ছুরি, ১টি রামদা, ১টি তরবারী, ১টি পিস্তলের কভার, ১টি হাসুয়া এবং ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, মো. আমিনুল ইসলাম ওরফে শাহিন (৩৭), মো. সাদেক হোসেন (৩০), শ্রাবণ আকন (১৮), মো. ইয়াছিন আহম্মেদ ওরফে জুনায়েদ (২২) ও মো. আশিকুর রহমান শিকদার ওরফে শাকিব (২২)। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত দেড়টায় বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা দুর্র্ধষ পেশাদার সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।

তারা দীর্ঘদিন যাবত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সংঘবদ্ধভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, অপহরণ করে মুক্তিপণ আদায়, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল।

গ্রেফতারকৃতদের অপরাধ সংঘটনের সুনির্দিষ্ট তথ্যসহ কিছু ছবি পাওয়ার পর দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারীর মাধ্যমে এই সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে শনাক্ত করে র‌্যাব। এরপরেই ৫ জনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরো জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে গ্রেফতারকৃত আমিনুল ইসলামের নেতৃত্বে একটি কিশোর গ্যাং চক্র মদনপুর এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধমূলক কাজ করে আসছিল এবং তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন