সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক দিলেন বাবুল ওমর বাবু
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৫ পিএম
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ হাজার পিছ মাস্ক বিতরন করেন সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তথা সোনারগাঁ সাংবাদিক পরিষদের উপদেষ্টা বাবুল ওমর বাবু। বৃহস্পতিবার (১৭ সেপ্টম্বর) দুপুর ১২টায় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ কুমার সাহার কাছে ১০হাজার পিছ মাস্ক হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রুবায়েত হোসেন শান্তসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ও সোনারগাঁ সাংবাদিক পরিষদের সভাপতি এসএমরাজু আহমেদ,সাধারন সম্পাদক হারুন অর রশীদ প্রধান।
মাস্ক বিতরন শেষে বাবুল ওমর বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এখনও শেষ হয়নি তাই প্রত্যককে মাস্ক পরিধান করতে হবে এবং নিয়মানুযায়ী বেশি বেশি হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
সবাই সচেতন থাকুন এবং সামাজিক দুরত্ব বজায় রাখুন। তবেই করোনা ভাইরাস মোকাবেলায় আমরা এগিয়ে থাকতে পারবো।


