Logo
Logo
×

নগরের বাইরে

পারভীন ওসমানের সুস্থতা কামনায় নুরুল ইসলামের দোয়া প্রার্থনা

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ পিএম

পারভীন ওসমানের সুস্থতা কামনায় নুরুল ইসলামের দোয়া প্রার্থনা
Swapno

নারায়ণগঞ্জ- ৫ আসনের চার বারের সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের সহধর্মিণী জননী পারভীন ওসমান অসুস্থ তার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ- সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম ।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নারায়নগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ- সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম দোয়া চেয়ে বলেন, নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের সহধর্মিণী জননী পারভীন ওসমান গুরুত্ব অসুস্থ হয়ে বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে বাসায় চিকিৎসাধীন রয়েছেন।  


নারায়ণগঞ্জবাসীর কাছে তার সুস্থতার জন্য বিশেষ ভাবে দোয়া প্রার্থনা করছি । সকলের দোয়াতে মহান আল্লাহ্ পাক রাব্বুল আল আমিন যেন তাকে সুস্থতা দান করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন