Logo
Logo
×

নগরের বাইরে

মসজিদে অগ্নিকাণ্ডে হতাহত পরিবারের মাঝে জেলা আ’লীগের আর্থিক সহায়তা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:৫১ পিএম

মসজিদে অগ্নিকাণ্ডে হতাহত পরিবারের মাঝে জেলা আ’লীগের আর্থিক সহায়তা
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুল সালাত জামে মসজিদে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহত ও আহত ব্যক্তিদের উত্তরাধিকারদের মাঝে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে । 


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর বারোটায় তল্লা ঈদগাহ মাঠে এ জেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় । 
এসময়ে নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নিহত ও আহত ৩৬টি ব্যক্তিদের উত্তরাধিকারদের হাতে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রত্যেকের হাতে নগদ ৩৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। 


এছাড়াও আহত বাড়ীতে চিকিৎসাধীন মামুন ও এক নারীকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন। 


নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই'র ও সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মোঃ বাদলের সঞ্চালনায় এসময়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খবির উদ্দিন আহমেদ , যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী, দপ্তর সম্পাদক এম এ রাসেল, উপ- প্রচার সম্পাদক নাছির উদ্দিন, সদস্য সাবেক এমপি আবদুল্লাহ আল কায়সার হাসনাত, শামসুজ্জামান ভাষানী, আওয়ামীলীগ নেতা লায়ন মাহবুবুর রহমান বাবুল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহাজাহান, যুবলীগ নেতা চঞ্চল মাহমুদ, আলমগীর হোসেন, জানে আলম বিপ্লব প্রমুখ ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন