Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে  ঝুঁকিপূর্ন ভবনে ঝুঁকি নিয়ে শতাধিক পরিবারের বসবাস 

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৫ পিএম

বন্দরে  ঝুঁকিপূর্ন ভবনে ঝুঁকি নিয়ে শতাধিক পরিবারের বসবাস 
Swapno

বন্দরে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনে জীবনের ঝুঁকি নিয়ে র্দীঘ দিন ধরে বসবাস করে আসছে নিম্ন আয়ের শতাধিক পরিবার। স্থানীয় প্রশাসন এখন থেকে ঝুকিপূর্ন ভবনের মালিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে রানা প্লাজার মতে র্দূঘটনা সংগঠিত হয়ে ব্যাপক প্রানহানী ঘটনার আশংকা প্রকাশ করছে সচেতন মহল।

১৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বন্দর বাবুপাড়া এলাকায় সরজমিন ঘুরে দেখা যায়, বন্দর বাবুপাড়া এলাকার হাজী মো: হামিদ মিয়া (হামদু)এর ২টি ৪ তলা ভবন, একই এলাকার বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের শশুর ওহিদ মিয়ার ১টি ৪ তলা ভবন, বন্দর লক্ষনখোলা মৃত রহমান চেয়ারম্যানের ২ তলা বাড়ি, একই এলাকার দারুসালাম জামে মসজিদের পিলার, সোনাকান্দা করইতলা মোর এলাকায় ৪ তলা ভবন, বন্দর বাবুপাড়া মৃত হালিম মিয়ার ২ তলা পুরান ভবনসহ বন্দরের বিভিন্ন এলাকায় বসবাসের অনপুযোগি ভবনে জীবনের ঝুকি নিয়ে নিম্ন আয়ের মানুষ পরিবার পরিজন নিয়ে বসবাস করছে র্দীঘ দিন ধরে।

 এ ব্যাপারে ভারাটিয়াদের সাথে আলাপ কালে বলেন, পুরাতন বিল্ডিংয়ে থাকতে বয় করে। রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি না কখন কি হয়ে যায়। আমাদের রোজি রোজগার অনেক কম। তাই এক প্রর্যায়ে বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে ঝুকিপূর্ন ভবনে আমাদেরকে বসবাস করতে হচ্ছে।  

তারা আরো জানায়, কিছু দিন পূর্বে বন্দর পুলিশ ফাঁড়ির সাথে জনৈক ওহিদ মিয়ার জুকিপূর্ন ৪ তলা ভবনের  উপর থেকে দেওয়াল ভেঙ্গে রাস্তায় পরে যায়। অল্পের জন্য লোকজন না থাকায় প্রান রক্ষা পায় অনেকে।  

কিন্তু কি করবো বাসা ছাড়তে পারছিনা অনেক মাসের ভাড়া জমে গেছে বাড়িওলা যাইতে দিবো না। আপনারা আসছেন দেখে যান গ্যাসের পাইপ লিক হয়ে কেমন করে গ্যাস বের হচ্ছে বাড়িওলাকে কয়েক বার বলেছি কোন কাজ হয়না।

 এ ব্যাপারে বাড়িওলাদের সাথে আলাপ কালে তারা জানান , আল্লাহ্ ভরসা কিছুই হবে না মরন থাকলে মরবো। এখন নতুন করে বাড়ি বানানো টাকা কই থেকে পাবো। আর বাড়াটিয়াদের বলেছি আমার বকেয়া টাকা দিয়ে বাসা ছেড়ে দিতে।

 এ ব্যাপারে বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের সাথে আলাপ কালে বলেন, সিটি কর্পোরেশনের আওতাধিন ঝুকিপূর্ন ভবন থাকলে সে ব্যবস্থা সিটি কর্পোরেশন নিবে। তারপরও আমার কাছে ঝুঁকিপূর্র্ণ ভবন বিষয়ে অভিযোগ আসলে আমি ব্যবস্থা নিব।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন