Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কল্যান্দী টু সাবদী সড়ক নয় মৃত্যু ফাঁদ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:৩০ পিএম

বন্দরে কল্যান্দী টু সাবদী সড়ক নয় মৃত্যু ফাঁদ
Swapno

বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নটি একটি গুত্বপূর্ন ইউনিয়ণ। কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী -সাবদী সড়কের বেহাল দশা'য় যেন কারোই যায় আসেনা।

দীর্ঘ দেড় বৎসরে নানা প্রচেষ্টায় কিংবা জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও ভাগ্য খোলেননি সাধারণ মানুষের। কল্যান্দী কবরস্থান সংলগ্ন ব্রিজ পাড় হয়ে ঢালু সড়কটিতে নামতেই যেন সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে।

অসংখ্য খানা-খন্দক আর কাদায় মাখা সড়কটি দেখলেই ভাবা হয় প্রাচিন ঐতিহ্যের নিদর্শন হয়তো এখানে সংরক্ষিত করা। প্রায় বছর দু'য়েক আগেও এই সড়কের সংস্কার করা হলেও পঞ্জিকার পাতা উল্টাতেই পুরোনো চেহেরায় ফিরে যায় সড়কটি। বর্তমানে সড়কটি যেনো মৃত্যু ফাঁদে পরিনত।

 সরেজমিনে গিয়ে দেখা যায়, কল্যান্দী বাস¯ট্যান্ড থেকে সাবদি পর্যন্ত এই সড়কটি অত্যন্ত সরু ও খানা-খন্দকে বড়পুর। শুধুমাত্র কবরস্থান সংলগ্ন ব্রিজের নিচেই প্রায় ২০-৩০ মিটারের মত অংশ সামান্য বৃষ্টিতেই পাহাড়ি ঝিরিপথের আকার ধারণ করে আছে।

স্থানীয়রা জানায়, তারা বিগত ১ সপ্তাহেই তারা এখানে তিনি দুর্ঘটনা দেখেছেন।  যার মধ্যে স্থানীয় এক নারী গুরুতর আহত হয়েছেন। তারা এব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের জানালে তারা প্রথমে করোনা ভাইরাসের দোহাই, আমাদের কাজ না এর কাজ, করে দেব কাজ, এইতো দিচ্ছি এসব বলে পাশ কাটিয়ে যায়।

এছাড়াও স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি'র হস্তক্ষেপে এলাকাবাসীর উদ্যোগে কয়েকবার ইট সুরকি আর বালু ফেললেও স্থায়ী সমাধান দেখেনি তারা। তাইতো প্রায় ৩০ হাজার জনবলের একমাত্র এই সড়কটিতে  তারা নিরুপায় হয়ে  চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে।

এ ব্যাপারে কলাগাছিয়া ইউনিয়ন স্থানীয় ওয়ার্ড সদস্য ফালান মেম্বারের সাথে মুঠোফোনে (০১৯৯৯-৯৩৫৬০৪)করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় সংযোগ স্থাপন করা যায় নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন