লিপি ওসমানের সুস্থতা কামনায় দুলাল প্রধানের উদ্যেগে দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২৮ পিএম
জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির সুস্থতা কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৬ সেপ্টেম্বর বুধবার বাদ জহুর ২৩ নং ওর্য়াডের ২টি মসজিদে স্থানীয় কাউন্সিলর ও মহানগর সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধানের উদ্যেগে এ দোযা অনুষ্ঠিত হয়।
নারায়নগঞ্জ ৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের স্ত্রী সালমা ওসমান লিপি করোনা ভাইরাস থেকে দ্রুত সুস্থতা কামনা করে বন্দরের ইস্পাহানি বড় জামে মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ তারেক মিয়াজি ও বায়তুল আমান জামে মসজিদে দোয়া পরিচালনা করেন হাফেজ মনজুর আহমেদ। এ সময় মুসল্লীগন উপস্থিত থেকে তার সুস্থতা কামনা করেন।


