বন্দরে এড. মাহামুদার সম্পত্তী দখলে চেষ্টার অভিযোগ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ১০:২৬ পিএম
বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তারের পৈত্রিক সম্পত্তী দখলে চেষ্টার অভিযোগ উঠছে বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তার স্বামী সাহাদাত ও আওয়ামীলীগের নেতা কাজী এসালক গংদের বিরুদ্ধে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই সময় দখলবাজদের বাধা দিতে গিয়ে আহত হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা
আক্তারের মা সানোয়ারা বেগম (৫৫)। এমন ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসা বন্দরে গনমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এডঃ মাহামুদা আক্তার। এ ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ ও মদনগঞ্জ পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে এড. মাহামুদা আক্তার গনমাধ্যমে আরো জানায়, ঘারমোড়া মৌজা সিএস খতিয়ান ১০২ এসএ খতিযান ৮৫ আরএস ৬৪ সিএসএস দাগ ৫৩ ও ১৮৬ দাগের মোট ১৪৭ শতাংশ নাল জমির মধ্যে আমার পিতা মরহুম নজরুল ইসলাম ১৯৯৭ ইং সালে আবুল বাদশা গংদের কাছ ৩৫ শতাংশ ৮৮ পয়েন্ট নাল জমি খরিদ সূত্রে মালিক হয়।
পরে আমার পিতা উল্লেখিত তফসিল ভুক্ত সম্পত্তী মালিক হয়ে আজকে পর্যন্ত আমরা ভোগ দখলে আছি। বিগত সময়ে প্রতিপক্ষ বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তার স্বামী সাহাদাত হোসেন ও ঘারমোড়া কাজীবাড়ী এরাকার মৃত আইয়ুব কাজী মিয়ার ছেলে বন্দর থানা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক কাজী এসালকগং উল্লেখিত সম্পত্তী দখলের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়।
এর ধারাবাহিকতায় গত ১৬ সেপ্টেম্বর বুধবার সকাল ৭টায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শান্তার স্বামী সাহাদাত ও আওয়ামীলীগ নেতা কাজী এসালকের নেতৃত্বে তার ছোট ভাই যুবলীগ নেতা কাজী আনিছসহ অজ্ঞাত ২০/২৫ জনের একটি সন্ত্রাসী দল আদালতের মামলা উপেক্ষা করে আমাদের ক্রয়কৃত সম্পত্তী দখলের চেষ্টা চালায়।
এ ব্যাপারে মহিলা ভাইস চেয়ারম্যান শান্তা বেগমের স্বামী সাহাদাত হোসেন গনমাধ্যকে জানায়, কর্মীদের জানান, আমার ও আমার খালাত ভাই কাজী এসলাক বিরুদ্ধে প্রতিপক্ষ এডঃ মাহামুদা গনমাধ্যমের কাছে মিথ্যা কথা বলেছে।
প্রকৃত কথা হলো আমার নানা আব্দুল মজিদ মিয়া ৯৩ শতাংশ জমি রেখে মৃত্যু বরণ করে। পরে আমাদের ৪ মামা ও তাদের দুই বোন উক্ত সম্পত্তী ওয়ারিশ সুত্রে মালিক হয়। পরবর্তি সময়ে আমরা মা খাতিমুন নেসা ৯ শতাংশ ও আমার খালাত ভাই কাজী এসলক মিয়ার মা রহিমুননেসা ৯ শতাংশ নাল জমি ওয়ারিশ সূত্রে মালিক হই। আমি আমার সম্পদ দখল করব কেন।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূঁইয়া জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে অপ্রতিকর কোন ঘটনা ঘটেনি। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এবং উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।


