তল্লা ট্রাজেডি : ইমাম মুয়াজ্জিনের হাতে চেক তুলে দিলেন ডিসি
স্টাফ রিপোটার
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ পিএম
তল্লায় বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় ঈমাম মুয়াজ্জিন ট্রাস্ট তহবিল থেকে ক্ষতিগ্রস্হ দুই পরিবারের মাঝে চেক তুলে দিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন। বুধবার(১৬) সেপ্টেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, আমরা ঈমাম মুয়াজ্জিন ট্রাস্ট তহবিল থেকে তাদের দুই পরিবারের হাতে ৫০হাজার টাকা করে তুলে দিলাম। এছাড়া প্রেস ক্লাবের কমচারী নুরুদ্দিনকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০হাজার টাকা প্রদান করা হলো।
জেলা প্রশাসক আরো বলেন,আমরা দূঘটনা এড়াতে প্রতিটি মসজিদ কমিটিকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষকে জানানোর জন্য বলা হয়েছে তবে এ ক্ষেএে গ্যাস ও বিদ্যুৎ বিভাগ কোন প্রকার অনিহা প্রকাশ করে তবে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর লিখিত আকারে অভিযোগ দাখিল করার অনুরোধ জানান।
এসময় ইসমামী ফাউন্ডেশনের উদ্ধতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।


