Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে প্রবাসীর পা ভেঙে দিলো সন্ত্রাসীরা

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫০ পিএম

আড়াইহাজারে প্রবাসীর পা ভেঙে দিলো সন্ত্রাসীরা
Swapno

আড়াইহাজারে আওয়ামী লীগের সভা থেকে ফেরার পথে রাস্তায় এক প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় পিটিয়ে তার দুই পা ভেঙে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

 বুধবার (১৬ সেপ্টেম্বর) আহত  আক্তার হোসেনের বাবা আনিছুর রহমান বাদি হয়ে পাঁচ ব্যক্তির নাম উল্লেখ্য করা সহ ২ থেকে ৩ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেছেন। এর আগে (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বশত্রুতার জেরে স্থানীয় টেকপাড়া এলাকায় ব্রীজ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

এরই মধ্যে পুলিশ এজাহারের ১নং আসামি হারুন (৫৫) নামে গ্রেফতার করেছে। তিনি ওই এলাকার সামসুউদ্দিনের ছেলে। 
আহত আক্তার হোসেন জানান, তিনি ২৮ আগস্ট সাতগ্রাম ইউনিয়নে আয়োজিত আওয়ামী লীগের একটি জনসভা থেকে ফিরছিলেন। 

সন্ধ্যার দিকে টেকপাড়া এলাকায় পৌছলে তার ওপর এজাহারনামীয় আসামিরা লাঠিসোটা, মাইরের কাঠ ও ছরি নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তার দুই পায়ে উপযুপরি আঘাত করে ভেঙে দেয়া হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়েছে। এতে মামলা করতে দেরি হয়। 

আড়াইহাজার থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রুপন বলেন, হামলাকারীরা ও হামলার শিকার ব্যক্তি একই দলের সমর্থক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। 

আড়াইহাজার থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আহত ব্যক্তির চিকিৎসা গ্রহণ করতে গিয়ে মামলায় বিলম্ব হয়েছে। এ ঘটনায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। 

এরই মধ্যে এজাহারনামীয় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফাতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন