Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬ পিএম

আড়াইহাজারে ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

আড়াইহাজার উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়ে তিতাস কর্তৃপক্ষ। এ সময় ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও এলাকার কর্মকারপাড়া মোড়ে অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন, তিতাসের সোনারগাও জোনাল অফিসের উপব্যবস্থাপক মেজবাউর রহমান। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও গ্যাস লাইনের রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকার সোহাগ হোসেন জানান, উপজেলায় নিয়মিত  অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চলবে। তিতাস গ্যাসের সহায়তায়  পুরো আড়াইইহাজার উপজেলায় অবৈধ সংযোগসমূহকে ১৪টি স্পটে বিভক্ত করা হয়েছে। আগামী দিনগুলোতে এই ১৪টি স্পটে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন