Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে ১৩ মাসে ৩ পরিদর্শকসহ ১৩ কর্মকর্তা বদলী

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ পিএম

সিদ্ধিরগঞ্জে ১৩ মাসে ৩ পরিদর্শকসহ ১৩ কর্মকর্তা বদলী
Swapno

সিদ্ধিরগঞ্জ থানা থেকে গত ১৩ মাসে বদলি হয়েছেন ৩ পরিদর্শক ও ১৩ উপ পরিদর্শক (এসআই) ও সহ: উপ পরিদর্শক (এএসআই)। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানার ওসি (অপারেশন) রুবেল হাওলাদারকে  সোনারগাঁও থানায় বদলী করা হয়।

ওসি (অপারেশন) রুবেল হাওলাদার ছাড়াও গত ৮ জুন সিদ্ধিরগঞ্জ থানা থেকে বন্দর থানার ধামগর ফাঁড়িতে বদলি কার হয়েছে পরিদর্শক (তদন্ত) আজিজুল হককে। গত বছরের ১০ ডিসেম্বর পরিদর্শক (অপারেশন) এর দায়িত্বে থাকা এইচ এম জসিম উদ্দিন চৌধুরীকে রূপগঞ্জ থানায় বদলী করা হয়।

থানার চৌকস অফিসার হিসেবে পরিচিত এসআই ইব্রাহিম পাটোয়ারী ও এসআই সামসুল আলমকে গত বছরের ১৭ নভেম্বর গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় বদলি করা হয়। এছাড়াও এসআই জসিম উদ্দিনকে চলতি বছরের ২০ জানুয়ারি গোপালগঞ্জ জেলায়, এসআই কামরুল ইসলামকে ১০ জানুয়ারি ফরিদপুর জেলায়, এসআই জয়নাল আবেদিনকে গত ১৪ জুন সোনারগাঁ থানার তালতলা পুলিশ ফাড়ীঁ, এসআই হাফিজুর রহমানকে ১০ জুন ফতুল্লা মডেল থানায়, এএসআই হেমায়েত উদ্দিন(পিপিএম)কে গত ২১ জুন ঢাকা জেলায়, এএসআই আব্দুর রহমান বাচ্চুকে গত ২২ জুন কিশোরগঞ্জ জেলায়, এএসআই সাইফুল ইসলামকে গত ৫ আগষ্ট সিলেট জেলায়, একই দিনে এএসআই রফিকুল ইসলামকে আড়াইহাজার থানার কালাপাহাড়ীয়া ফাঁড়ীতে, এএসআই আব্দুর রহিমকে গত ৪ সেপ্টেম্বর আড়াইহাজার থানার গোপালদী ফাঁড়ীতে, এএসআই শাহাদাত হোসেকে র‌্যাবে, এএসআই বেলায়েত হোসেনকে গত বছরের ৯ ডিসেম্বর শরিয়তপুর জেলায় বদলী করা হয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন