Logo
Logo
×

নগরের বাইরে

আ’লীগ নেতা শফিকের সুস্থতায় স্বপ্নচুড়া সংগঠনের দোয়া

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২২ পিএম

আ’লীগ নেতা শফিকের সুস্থতায় স্বপ্নচুড়া সংগঠনের দোয়া
Swapno

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের সুস্থতা কামনা বরে স্বপ্নচুড়া সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

১৫ সেপ্টেম্বর মঙ্গলবার বাদ আছর নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডস্থ মিয়া পাড়া জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। 

আকিব হাসান রাজুর ব্যবস্থাপনায় দোয়ায় অংশ নেন সমাজ সেবক মোখলেসুর রহমান,আলাউদ্দীন,আলমগীর, উজ্জ্বল হাওলাদার,রফিক,বদর মেম্বার,সেলিম বারি,স্বপ্ন চূড়া সংগঠনের সভাপতি তারেক আলম অনিক, সিনিয়র সহ-সভাপতি ইমরানুর রহমান অনিক খান,কামরুল হাসান শাওন,সায়মন খান,কাজল, অভি, পাভেল, খালেক,বাবু, মাসুদ,রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কেন্দ্রীয় এই নেতার দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মিয়া পাড়া জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুফতী আব্দুল হান্নান খান। 

উল্লেখ্য,সাখাওয়াত হোসেন শফিক বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে সিলেট বিভাগের দায়িত্বরত আছেন। তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বগুড়া জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন