Logo
Logo
×

নগরের বাইরে

কিশোর অপরাধ প্রতিরোধে বন্দরে পুলিশি অভিযান 

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:২০ পিএম

কিশোর অপরাধ প্রতিরোধে বন্দরে পুলিশি অভিযান 
Swapno

কিশোর অপরাধ প্রতিরোধে বন্দরে বেশ কিছু স্থানে আবারও প্রতিরোধ অভিযান চালিয়েছে বন্দর থানা পুলিশ। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্দর তানার বিভিন্ন স্থানে কিশোরদের আড্ডাস্থলে এ অভিযান পরিচালনা করা হয়। 

বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া গনমাধ্যমকে জানায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার) স্যারের র্নিদেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দরে বিভিন্ন স্থানে প্রতিরোধ মূলক অভিযান আমাদের অব্যহত আছে। 

বন্দরে কোন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড কাউকে করতে দেওয়া হবে না। আপনারা অপরাধীদের বিরুদ্ধে আমাদেরকে তথ্য দিন। আমরা ব্যবস্থা নিব। 

আইন শৃঙ্খলা রক্ষার্থে বন্দর থানা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছ। আইন শৃঙ্খলা রক্ষার্থে আমি স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সচেতন মহলের সহযোগিতা কামনা করছি। 

 বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে প্রতিরোধ অভিযানে অংশ গ্রহন করে থানার সেকেন্ড অফিসার আবুর হাসান হাওলাদার, এসআই ফয়েজ,পিএসআই মোঃ হানিফ, এএসআই শফিকুল,এএসআই সোহেল রানা প্রমুখ।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন