Logo
Logo
×

নগরের বাইরে

চোরাই মিশুকসহ ৪ চোরকে পুলিশে সোর্পদ 

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ পিএম

চোরাই মিশুকসহ ৪ চোরকে পুলিশে সোর্পদ 
Swapno

অটো মিশুক চুরি করে বিক্রি সময় চোরাই মিশুকসহ ৪ চোরকে গনপিটুনী দিয়ে  পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার বিকেলে লৌহজং থানা পুলিশের কাছে আটকৃতদের সোর্পদ করা হয়। 


এরআগে গত ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ৮টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডস্থ একরামপুর পৌরসভা এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে। 

আটকৃতরা হলো ঢাকা কেরানীগঞ্জ ইস্পহানী এলাকার আবুল বাদশা মিয়ার ছেলে মিশুক চালক ইব্রাহিম (২১) রুপগঞ্জ থানার গুদিয়াব আগারপাড়া এলাকার ওহাব মিয়ার ছেলে রিপন (২০) মুন্সিগঞ্জ জেলার লৌহজঙ থানার চন্দ্রবাড়ী এলাকার আব্দুর রব শেখ মিযার ছেলে রিফাত (২০) ও মাদারীপুর জেলার একই থানার চতুরপাড়া এলাকার বাবুল মিযার ছেরে সজিব (২১)। 

প্রত্যেক্ষদর্শীরা জানিয়েছে, অন্তঃ জেলা চোরের দল একটি অটো মিশুক চুরি করে বন্দর থানার একরামপুর পৌরসভা এলাকায় বিক্রি করতে আসে। 

ওই সময় স্থানীয় এলাকাবাসী চোরাই মিশুক বিক্রির সংবাদ পেয়ে উল্লেখিত চোরদের আটক করে পুলিশে সংবাদ জানায়। পরে পুলিশ সঙবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে চোরাইকৃত মিশুক উদ্ধারসহ ৪ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। 

এ ব্রাপারে এসআই শাখাওয়াত গনমাধ্যম কর্মীদের জানায়, অটো চালক ইব্রাহিম মুন্সিগঞ্জ জেলার মাওয়া পুরান ঘাট কালিখিলি বটতলা মাহমুদ পট্রি এলাকার জনৈক ফয়েজ মিয়ার মিশুক ভাড়ায চালিয়ে জীবন যাপন করে আসছে। 

প্রতিদিনের ন্যায় গত সোমবার সকালে মিশুক চালক ইব্রাহিমসহ তার সহযোগী রিপন, রিপাত ও সজিব মিশুক নিয়ে তার  মুন্সিগঞ্জ জেলার সিপাইপাড়া এলাকায় আসে। পরে তারা ওই মিশুকটি বিক্রি করার জন্য বন্দর থানার একরামপুর এলাকায় আসে। 

পরে তারা উক্ত মিশুকটি বিক্রি করার সময় স্থানীয় এলাকাবাসীর নজরে পরে। ওই স্থানীয় জনতা চোরাইকৃত গাড়ীসহ ৪ চোরকে আটক করে বন্দর ফাঁড়ী পুলিশকে সংবাদ জানায়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে চোরাইকৃত গাড়টি উদ্ধারসহ আটককৃত চোরদের আমাদের হেফাজতে নেই।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন