রাতে অযথা ঘুরাফেরা করলে আটক : অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজ
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৩ পিএম
রাতে অযথা ঘুরাফেরা করলে আটক করে থানায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান । একই সাথে আজ থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মাঠে কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি ।
মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর ) বিকেলে ফতুল্লা মডেল থানায় অনুষ্ঠিত ওপেন হাউস ডে' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, মে মাদক খায়, সে বাবা মা ভাই বোন কিছুই বুঝে না ।
মাদক নির্মূল পুলিশের একার পক্ষে সম্ভব নয় । এর জন্য শক্ত ফাউন্ডেশন গড় তুলতে হবে । আপনারা আমাদের থাকবেন এবং সহযোগিতা করবেন । আমরা নারায়ণগঞ্জকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছি ।
এদিকে মাদক নির্মূলে কোন ফাউ,ন্ডেশন তথা কমিটি গঠন করা হলে ওই কমিটির সদস্যরা যেনো সমাজের ব্যক্তি হোন । সেই বিষয়ে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, সরিষার মধ্যে যেনো ভূত না থাকে । সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে ।
তিনি বলেন, আমরা নারায়ণগঞ্জ পুলিশে ঘুষ মুক্ত পুলিশিং ব্যবস্থা চালু করতে চাই । আপনারা আসলে জিডি বা মামলা জনিত কারণে পুলিশকে কোন টাকা-পয়সা দিবেন না । ঘুষ নেওয়া পুলিশ যদি নারায়ণগঞ্জে থাকে তাহলে আমরা থাকবো ।
বিশেষ অতিথির বক্তব্য অতিরিক্ত পুলিশ সুপার ( ক'সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, যানজট নিরসনে নারায়ণগঞ্জ জেলায় আশি জন ট্রাফিক পুলিশ কাজ করছেন । তবে ট্রাফিক পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করতে পারে ।
তিনি বলেন, কিশোররা আপনাদেরই সন্তান । তাদের দেখাশোনা ও খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আপনার আমার সকলের । প্রতিটি পরিবারের পক্ষ থেকে তাদের সন্তানদের খোঁজ খবর নিতে ।
বাহির থেকে এসে যারা এই এলাকায় মাদক ব্যবসা করছেন তাদেরকে ঘর ভাড়া দিবেন না । তারা যদি এলাকায় না থাকতে পারে তাহলে মাদক ব্যবসা থাকবে না ।
ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কামাল বলেন, আমাদের পুলিশ সুপার মুন্সীগঞ্জে থাকা কালীন সময়ে সফল ছিলেন । নারায়ণগঞ্জেও তিনি সফলতা পাচ্ছেন ।
এর ধারাবাহিকতা ফতুল্লা মডেল থানা এখন শুধু থানাই নয়, থানা এখন সার্ভিস সেন্টারে পরিনত হয়েছে । ফতুল্লায় ১২ হাজার ওয়ারেন্ট আসামির তালিকা দেওয়া হয়েছিলো ।
এখন সকল সহযোগিতায় এবং পুলিশের কঠিন গ্ৰেপ্তার অভিযানের ফলে সেই ১২ হাজার ওয়ারেন্ট এখন ৪ হাজারে নিমে এসেছে । পাশাপাশি ফতুল্লা পোষ্ট অফিস, স্টেডিয়াম ও শিবু মার্কেটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সৃষ্ট যানজট নিরসনের জন্য পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন তিনি ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে ও ওসি তদন্ত শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ( ক'সার্কেল ) মেহেদী ইমরান সিদ্দিকী, ফতুল্লা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মীর মোজাম্মেল আলী, সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি মোস্তফা কামাল, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, বিকেএমইএ সহ-সভাপতি ( অর্থ ) মোর্শেদ সারোয়ার সোহেল, ফতুল্লা মডেল প্রেসক্লাবের সভাপতি আনিসুজ্জামান অনু, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রনজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিছুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


