Logo
Logo
×

নগরের বাইরে

প্রতিবন্ধী ব্যক্তি বলে আলাদা কোনো মানুষ নেই : আনোয়ার হোসেন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৯ পিএম

প্রতিবন্ধী ব্যক্তি বলে আলাদা কোনো মানুষ নেই : আনোয়ার হোসেন
Swapno

নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন বলেছেন, সমাজে প্রতিবন্ধী ব্যক্তি বলে আলাদা কোনো মানুষ নেই। আমাদের সবার মধ্যে কিছু না কিছু দুর্বলতা রয়েছে। কারো মধ্যে কম, কারো মধ্যে হয়তো বেশি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিন্নভাবে সক্ষমদের জন্য ২০১৩ সালে প্রথম প্রতিবন্ধী অধিকার আইন পাশ করেছেন। এর ফলে আমরা তাদেরকে অধিকার প্রদান করি। এছাড়া ইতিমধ্যে প্রতিবন্ধীকে মূল ধারায় নিয়ে আসতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার।

 দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রযুক্তির আওতায় আনা কাজ করছে ডিজিটাল সরকার। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থান হওয়া প্রতিবন্ধীরা সাধারণ, সুস্থ সবল মানুষের চেয়ে কম নয় বরং কোনো কোনো ক্ষেত্রে বেশি কর্যকরী ভূমিকা রাখছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় মুজিব বর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ কালে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।

এর পর দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটরিয়ামে দুস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে জেলা পরিষদের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. অলিউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মো. ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান মাসুম, অ্যাডভোকেট নুরজাহান, সহকারী প্রকৌশলী কাঞ্চন পালিত, বিটিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার। 

এদিকে বিকেলে ভারতের সাবেক মূখ্য মন্ত্রী ও সাবেক রাস্ট্রপতি জ্যোতি বসুর বাড়ীর সীমানা প্রাচীর, মেইন গেইট ও রাস্তা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। এ সময়ে তিনি জ্যোতি বসুর বাড়ীর সম্মুখ এ  কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন