Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী সভা, প্রার্থী ঘোষনা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১ পিএম

রূপগঞ্জে আওয়ামীলীগের নির্বাচনী সভা, প্রার্থী ঘোষনা
Swapno

রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের নেতাকর্মীরা যুবলীগ নেতা সৈয়দ রফিকুল ইসলামকে তাদের প্রার্থী ঘোষনা করেন।

মঙ্গলবার বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় আওয়ামীলীগের ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ মারফত আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এটিএম জাহাঙ্গীর, মুকুল পাশা, আরিফুল হক সাগর, ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক আমিন রানা, ছাত্রলীগ সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, মহিলালীগ নেত্রী ফেরদৌসী জান্নাত রুমা, শারমীন শীলা, মমতাজ বেগম প্রমুখ।

সভায় বক্তারা ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামকে চেয়ারম্যান পদে  প্রার্থী ঘোষনা করে তাকে নৌকা প্রতিক প্রদানের জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি দাবি জানান।

উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন