Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে লোকালয়ে ইটভাটা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ পিএম

রূপগঞ্জে লোকালয়ে ইটভাটা
Swapno

রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় ইটভাটা নির্মাণ করছেন একটি প্রভাবশালী মহল। সরকারী নির্দেশ অমান্য করে লোকালয়ে ইটভাটা করায় এলাকাবাসী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক, বিএসটিআই, ফায়ার সার্ভিসের কোনো প্রকার অনুমোদন না নিয়েই স্থাণীয় প্রভাবশালী কয়েকজন ব্যক্তি বিসমিল্লাহ বিবশ ফিল্ড নামে ইটভাটা নির্মাণ করছেন। ওই ভাটার পাশেই রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা। 

উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা শমসের আলীর ছেলে মহিউদ্দিনের দেয়া অভিযোগ থেকে জানা যায়, নির্মাণাধিন ওই ইটভাটায় প্রতিদিন ১০০ থেকে ১৫০টি ট্রাকযোগে মাটি ভরাট করা হচ্ছে। ওই মাটি ইট তৈরিতে ব্যবহার করা হবে। প্রতিনিয়ত ট্রাক চলাচলের কারণে ওই এলাকার রাস্তাঘাট সবই নষ্ট হয়ে গেছে। পুরো এলাকা ধুলোবালিতে পরিণত হয়েছে।

পাশেই রয়েছে কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণগোপ মাদ্রাসা। এখানে ইটভাটা চালু করা হলে  ওইসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মারাÍক স্বাস্থ্য ঝুঁকিতে পরবে। এলাকার ফসল ও ফল গাছের ব্যাপক ক্ষতি হচ্ছে। 

অভিযুক্ত ইটভাটা মালিক সালাহউদ্দিন বাবু ও রহিম ভুঁইয়া জানান, ইটভাটা স্থাপনের জন্য সব ধরণের প্রকৃয়া চালু আছে। তাছাড়া পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক ও বিএসটিআইয়ের অনুমোদনের জন্য কাগজপত্র তৈরি করা হচ্ছে। খুব শিগগির অনুমোদন চাওয়া হবে। 

তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী জানান, ইটভাটা নির্মাণে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবেশের ক্ষতি হলে তা করতে দেয়া হবে না। তাছাড়া অনুমোদন ছাড়া কোনো ইটভাটা প্রথম শ্রেণির তারাব পৌর এলাকায় চালু করতে দেয়া হবে না। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান জানান, এ ধরণের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণসহ ওই ধরণের প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, এলাকাবাসীর দেয়া অভিযোগটি দ্র’ত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া লোকালয়ে কোনো ইটভাটা করতে দেয়া হবে না। অনুমোদনবিহীন কোনো ইটভাটা চালুর প্রশ্নই উঠে না।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন