সোনারগাঁ জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৮ পিএম
সোনারগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ডে জাতীয় পার্টির কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় উদ্ধবগঞ্জে জাতীয় পার্টির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার জাতীয় পার্টির সভাপতি এম এ জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাইম ইকবাল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির নেতা মোহাম্মদ আলী, গাজী গরীবে নেওয়াজ, মোহাম্মদ শহীদ, পৌরসভার মহিলা কাউন্সিলর জাহেদা আক্তার মনি প্রমুখ।


