আড়াইহাজারে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৫ পিএম
আড়াইহাজারে একটি বসতবাড়ি প্রতিপক্ষের লোকজন দখল করতে গেলে তা বাধা দেয়ায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলো- স্থানীয় খাগকান্দা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডোমারচর এলাকার নুরুল ইসলাম ও তার স্ত্রী ছালমা বেগম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। (১৪ সেপ্টেম্বর) সোমবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
আহত নুরুল ইসলাম জানান, তার বসত বাড়ির ১১শতাংশ জমির কিছু অংশ জোরপূর্বক দখল করতে আসে প্রতিপক্ষ বাবুল, কবির ও জমির গংয়েরা। এ সময় তিনি বাধা দিলে প্রথমে তার ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়।
তার ডাক-চিৎকার শুনে স্ত্রী ছালমা বেগম এগিয়ে আসলে তার ওপরও হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয়।
তবে এ অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বাবুল বলেন, আমাদের কসত বাড়ির কিছু অংশ র্দীঘদিন ধরে দখল করে রেখেছে প্রতিপক্ষ নুরুল ইসলাম। উক্ত জমি দখল মুক্ত করতে গেয়ে তারা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েক জন আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনা একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে পরবর্তীতের ব্যবস্থা গ্রহণ করা হবে।


