Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁ থেকে অপহৃত সাদিয়াকে রূপগঞ্জ থেকে উদ্ধার 

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ পিএম

সোনারগাঁ থেকে অপহৃত সাদিয়াকে রূপগঞ্জ থেকে উদ্ধার 
Swapno

নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর অভিযানে সোনারগাঁ থেকে অপহৃত হওয়া সাদিয়া রূপগঞ্জ থেকে উদ্ধার হয়েছে। সোনারগাঁয়ের সনমান্দি এলাকা থেকে স্কুল ছাত্রী সাদিয়া (১৬) গত মাসের ১৬ তারিখে অপহৃত হন।

শনিবার দুপুরে সাদিয়াকে উদ্ধারের পর তার মেডিক্যাল পরীক্ষা ও আদালতে জবানবন্দী প্রদানের পর  তার বাবা ফয়েজ উদ্দিনের জিজ¥ায় তাকে প্রদান করা হয়।

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ পিবিআই এর কার্যালয়ে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম সাংবাদিকদের এ তথ্য জানান। 

জানা যায়, সোনারগাঁ থানার বাংলাবাজার ইমানের কান্দির এলাকার ফয়েজ উদ্দিনের মেয়ে স্কুল ছাত্রী সাদিয়াকে গত ১৬ আগষ্ট রূপগঞ্জ থানার যাত্রামুড়া এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে জামাল হোসেন রাজু (২৫) প্রেমের প্রস্তাব দেয়।

এতে সাদিয়া রাজি না হলে জামাল হোসেন ও তার সহযোগীরা স্কুলের সামনে থেকে সাদিয়াকে অপহরণ করে। এ ঘটনায় সাদিয়ার বাবা ফয়েজ উদ্দিন জামাল হোসেন রাজুসহ ৪ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে নারাযণগঞ্জ আদালতে পিটিশন মামলা (নং-২৩১/২০২০) দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই এস আই আবু সায়েমকে এ মামলাটির তদন্তের দায়িত্ব প্রদান করা হয়।

এরপর পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম এর প্রত্যক্ষ তত্ত্বধান ও দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে পিবিআই এর টিম তথ্য প্রযুক্তি ও গুপ্তচর এর মাধ্যমে সাদিয়ার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে রূপগঞ্জের যাত্রামুড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে। তদন্ত কর্মকর্তা আবু সায়েম জানান, আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন