Logo
Logo
×

নগরের বাইরে

যে কোনো সময় ধসে যেতে পারে সেতুটি

Icon

এম এ হাকিম ভূঁইয়া

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩১ পিএম

যে কোনো সময় ধসে যেতে পারে সেতুটি
Swapno

আড়াইহাজারের আতাদী এলাকায় ঝুঁকিপূর্ণ একটি সেতু দিয়ে হাজারো মানুষ প্রতিদিন চলাচল করছেন। যে কোনো সময় এটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেতুর মাঝখানে বড় আকারের গর্ত থাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। 

স্থানীয়দের সহযোগিতায় মাঝে মধ্যে ভাঙ্গা অংশ সংস্কার করা হলেও কয়েকদিন যেতে না যেতেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ক্রমেই ভাঙ্গা অংশের পরিধি বৃদ্ধি পাচ্ছে। এতে ঝুঁিক বাড়ছে।

ফলে আড়াইহাজার-জাঙ্গালিয়া যাতায়তের প্রধান সড়কটির বিভিন্ন অংশে ছোট-বড় অসংখ্য গর্ত থাকায় যান চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে। এর ফলে প্রতিদিন উপজেলা পূর্বঅঞ্চলের প্রায় ২০ হাজারের মতো মানুষ আতাদী হয়ে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন। 

উচিতপুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে হরি খালের ওপর ২৭ বছর আগে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। অনেক পুরাতন সেতু হওয়ায় এটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তবে কয়েক মাস ধরে হঠ্যাৎ অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে এটি আরও বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়দের আশঙ্কা যে কোনো সময় এটি খালের মধ্যে ধসে পড়তে পারে। 

তবে আড়াইহাজার উপজেলা এলজিইডির সূত্রে জানা গেছে, সেতুর সংস্কারের জন্য আবেদন করা হয়েছে। অনুমতি পেলে সংস্কার কাজ শুরু হবে। তবে কবে নাগাদ এর কাজ শুরু হতে পারে। এর কোনো সঠিক উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিতে পারেনি। 

আতাদী এলাকার যুবক এনামুল হক বলেন, সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁিকপূর্ণ হয়ে আছে। এর মাঝখানে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ ও যানবাহন চলাচল করছে।

সিএনজি চালক আলী আকবর বলেন, আড়াইহাজার থেকে জাঙ্গালিয়া যাতায়তের বিকল্প সড়ক হিসেবে এই সেতুটি ব্যবহার করা হচ্ছে। তবে হঠ্যাৎ অতিরিক্ত গাড়ি চলাচলের ফলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে। গাড়ি ওঠলেই এটি থরথর করে কেঁপে ওঠছে। এতে যাত্রীদের মধ্যে ভীতির সৃষ্টি হচ্ছে। 

আড়াইহাজার উপজেলা এলজিইডির প্রকৌশলী মুহাম্মদ নাশির উদ্দিন বলেন, ‘সেতু মেরামতে আবেদন পাঠানো হয়েছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ করা হবে।’ 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন