Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৫ পিএম

বন্দরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
Swapno

বন্দরে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ২’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সেলিনা আক্তার সেলী (২৫) নামে এক নারী মাদক সম্রাঙ্গীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে যথাযথ নিয়মে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর দুপুরে বন্দর থানার দেউলী বালুর মাঠ থেকে উক্ত ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়। 

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক আব্দুল বারেক দেওয়ান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। 

ধৃত নারী মাদক ব্যবসায়ী সেলিনা আক্তার সেলী কুমিল্লা জেলার কুমিল্লা কোতয়ালী থানার রঙ্গপুর এলাকার ফয়সাল মিয়ার স্ত্রী বলে জানা গেছে। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন