বন্দর যৌথ অভিযানে থানা ও ডিবি পুলিশ
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৫ পিএম
কিশোর গ্যাং এর উৎপাত ঠেকাতে ও আইন শৃঙ্খলা রক্ষার্থে গত ২ দিন ধরে বন্দরে বিভিন্ন পাড়া মহল্লায় প্রতিরোধ মূলক যৌথ অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ।
গত ১২ সেপ্টেম্বর শনিবার ও ১৩ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় থেকে রাত ৮টা পর্যন্ত বন্দরে বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।
বন্দরে সচেতন মহল গনমাধ্যম কর্মীদের জানিয়েছে, বন্দরে কিশোর অপরাধ প্রবনতা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন পাড়া মহল্লার উঠতি বয়সের ছেলেরা বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জরিয়ে পরছে। এ জন্য সচেতন মহল প্রথমত অভিভাবকদের দায়ির করছে।
কারন তাদের সন্তানদের প্রতি কোন খেয়াল রাখছেন না তারা। এ জন্য বন্দরে খুন জখমের মত ঘটনা ঘটছে অরহ।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া গনমাধমকে জানান, বন্দরে বিভিন্ন আনাচে কানাচে কিশোর গ্যাং এর উৎপাত বেরে গেছে।
বন্দরে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ জাহেদুল আলম স্যারের র্নিদেশ ক্রমে অপরাধ প্রবনতা রোধ করার জন্য বন্দরে রুপালী আবাসিক, আমিন আবাসিক, র্যালী আবাসিক, একরামপুর, ইস্পাহানী, নবীগঞ্জসহ এর আশে পাশের এলাকা গুলোতে গত ২ দিন ধরে প্রতিরোধ অভিযান অব্যহত রয়েছে।


