বন্দরে কিশোর গ্যাং হামলার ঘটনায় ঘটনায় ৬ দিন পর মামলা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৫০ পিএম
বন্দরে কিশোর গ্যাংএর সন্ত্রাসী হামলায় কলেজ ছাত্র শীতল ও দিনমজুর বন্ধু জুম্মান আহতের ঘটনায় সংবাদ প্রকাশের পর অবশেষে মামলা নিয়েছে বন্দর থানা পুলিশ।
গত ১২ সেপ্টেম্বর শনিবার রাতে আহত জুম্মানের পিতা আলী আকবর মিয়া বাদী হয়ে হামলার ঘটনার ৬ দিন পর ৮ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর পূর্বে গত ৪ সেপ্টেম্বর রাতে বন্দর থানার খানবাড়ী এলাকায় ওই সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে মামলার বাদী আলী আকবর গনমাধ্যমকে জানায়, গত ৪ সেপ্টেম্বর রাতে কিশোর গ্যাং সদস্য ইমরান, শুভ, সাগরসহ ১০/১৫ জনের একটি সন্ত্র্সাী দল আমার ছেলে জুম্মান ও তার বন্ধু কলেজ ছাত্র শীতলের উপর হামলা চালায়।
এ ব্যাপারে আমি গত ৫ সেপ্টেম্বর বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও রহস্য জনক কারনে হামলার ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি পুলিশ।
এ নিয়ে বন্দর প্রেসক্লাবের গনমাধ্যম কর্মীরা স্থানয়ি বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হলে এতে টনকনড়ে বন্দর থানার নবগত অফিসার ইনর্চাজ ফখরুদ্দীন ভূইয়া। তার র্নিদ্দেশে গত ১২ সেপ্টেম্বর রাতে আমি বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ্র করে বন্দর থানায় মামলা দায়ের করি।
প্রসঙ্গত, বন্দর থানার একরামপুর কদম রসুল কলেজ মাঠ এলাকার আলী আকবর মিয়ার ছেলে দিনমজুর জুম্মান ও তার কলেজ ছাত্র বন্ধু মারুফ আহাম্মেদ শীতলের সাথে একই থানার সালেহনগর এলাকার সওদাগর মিয়ার ছেলে ইমরান একই এলাকার কামাল মিয়ার ছেলে সাগর সাথে পূর্ব শত্রুতা চলছিল।
এর জের ধরে গত ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টায় দিনমজুর জুম্মান ও কলেজ ছাত্র শীতল বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জের ধরে বন্দর খানবাড়ি এলাকায় উৎপেতে থাকা কিশোর সন্ত্রাসী ইমরান ও শুভ নেতেৃত্বে সালেহনগর এলাকার বাবুর মিয়ার ছেলে আলামিন, বন্দর রাজবাড়ী এলাকার রাজিব, নূরবাগ এলাকার জব্বার মিয়ার ছেলে রকিব একই এলাকার রিয়াদ ও বন্দর ঝাউতলা এলাকার মজিবুর রহমানের ছেলে জুবায়েরসহ অজ্ঞাত ৫/৭ জন ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত দুই বন্ধুর উপর অর্তকিত হামলা চালায়।
ওই সময় হামলাকারিরা জুম্মান ও কলেজ ছাত্র শীতলকে এলোপাথারী ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। এ ঘটনায় আহতের পিতা বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর রাতে বন্দর থানায় মামলা দায়ের করেন ।


