বন্দরে ডাকাত দলের সদস্য নূরে আলমসহ গ্রেপ্তার ৩
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৯ পিএম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য নূরে আলম ও বিভিন্ন মামলার ওয়ারেন্টে দুই পলাতক আসামীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে।
গত ১২ সেপ্টেম্বর শনিবার রাতে বন্দর থানার কুলচরিত্র ও আলীনগর এলাকা এবং ১৩ সেপ্টেম্বর রোববার সকালে সোনাচরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার সোনাচরা এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে ডাকাত দলের সদস্য নূর আলম (৩৫) একই থানার কুলচরিত্র এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আমজাদ হোসেন (৫০) ও আলীনগর এলাকার মনহর মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সাগর (২৬)।
এ ব্যাপারে বন্দর থানার উপ-পরিদর্শক শামীম গনমাধ্যমকে জানায়, ধৃত ডাকাত নুর আলম একজন ভয়ংকর ডাকাত।
তার বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় অর্ধডজন ডাকাতি মামলা রয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদের বন্দর থানার ৩৩(৭)২০ নং মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করেছি। এ ছাড়াও ধৃত দুই ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে একই সময়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


