মাদক ব্যবসায়ী ব্লাক জনীর সহযোগী নাদিম আটক
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৭ পিএম
বন্দরে ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ব্লাক জনীর সহযোগী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী নাদিম (২৪)কে আটক করেছে পুলিশ। গত ১২ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলার চুনাভূরা এলাকায় অভিযান চালিয়ে উক্ত গাঁজাসহ তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৬(৯)২০। আটককৃত মাদক ব্যবসায়ী নাদিম বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শুভকরদী এলাকার মোহাম্মদ হোসেন মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর তানার উপ-পরিদর্শক মোহাম্মদ শহীদুল আলমসহ সঙ্গীয় র্ফোস গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার চুনাভূরা এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে পুলিশ ৫’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসাযী ব্লাক জনী সহযোগী শুভকরদী এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী নাদিমকে আটক করতে সক্ষম হয়।


