সিদ্ধিরগঞ্জে তেলবাহী গাড়ির ধাক্কায় নিহত ১
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৬ পিএম
সিদ্ধিরগঞ্জে তেলবাহী গাড়ির ধাক্কায় রাতুল (১৮) নামে এক মোটর সাইকেল আরোহী শিক্ষার্থী নিহত হয়েছে। রোববার সন্দ্যা ৬ টার দিকে গোদনাইল ধনকুন্ডা কুরবানী মাঠে সামনে এ দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরির্দষন করেছে। নিহত রাতুল দক্ষিণ ধনকুন্ডা এলাকার প্রবাসী আমির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফারুক বলেন, চাষাড়া-শিমরাইল সরকের ধনকুন্ডা কুরবানী মাঠের সামনে শিমরাইল গামী একটি তেলবাহী গাড়িটি নিহত রাতুলের মটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৭-৩৭৮৫) কে পিছন থেকে ধাক্কা দেয়। এতে রাতুল মটর সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আশপাশের পথচারীরা রাতুলকে উদ্ধার করে ২শ’শয্যা জেনালের হাসপাতালে নিলে ডা. তাকে মৃত ঘোষনা করে। এদিকে পুলিশ তেলবাহী গাড়িটিকে ধরতে সিদ্ধিরগঞ্জেরসহ বিভিন্ন স্থালে অভিযান চালাচ্ছে।
অপরদিকে, শিক্ষার্থী রাতুল নিহত হওয়ার ঘটনার জন্য রাস্তার দুই পাশে অবৈধ গাড়ি পার্কিংকেই দায়ি করছে পথচারীরা। দিনরাত রাস্তার পাশে গাড়ি পাকিং করে সড়ক সরু হওয়ায় প্রায় সময় দূর্ঘটনা ঘটছে।
প্রশাসনের প্রতি তাদের দাবি রাস্তার উপর অবৈধ গাড়ি বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য।


