Logo
Logo
×

নগরের বাইরে

নারায়ণগঞ্জে ৩০ টাকা ধরে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু 

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

নারায়ণগঞ্জে ৩০ টাকা ধরে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু 
Swapno

পেঁয়াজের বাজারের অস্থিরতা নিয়ন্ত্রণে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ টিসিবি'র মাধ্যমে প্রতিকেজি ৩০ টাকা ধরে পেঁয়াজ বিক্রি শুরু ।  ভ্রাম্যমাণ ট্রাকে পেঁয়াজের পাশাপাশি চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে টিসিবি।  আগামী পহেলা অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

রোববার ( ১২ সেপ্টেম্বর ) সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত নতুন কোর্টের সামনে ভ্রাম্যমাণ টিসিবির ট্রাকের মাধ্যমে এ পণ্য বিক্রি করেছে টিসিবির সরবরাহ প্রতিষ্ঠান মেসার্স বিসমিল্লাহির ট্রেডাস । সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পাওয়ায় ট্রাক ভীড় জমায় সাধারণ ক্রেতারা । স্বল্প মূল্যে পণ্য পেয়ে স্ততি প্রকাশ করেন তারা ।

টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায়। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। এছাড়া প্রতিকেজি চিনি ৫০ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবেন। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি নিতে পারবেন। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা দুই থেকে সর্বোচ্চ পাঁচ লিটার নিতে পারবেন। 

মেসার্স বিসমিল্লাহির ট্রেডাসের পরিচালক মোঃ আল আমিন বলেন, আজ থেকে নারায়ণগঞ্জে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে । আমরা স্বল্প মূল্যে সরকারের নির্দেশনা অনুযায়ী পণ্য বিক্রি করছি । ক্রেতাদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি । আমাদের এই কার্যক্রম অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন