Logo
Logo
×

নগরের বাইরে

সেই মসজিদের সামনে ৩৬টি অবৈধ পানির সংযোগ 

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৭:০১ পিএম

সেই মসজিদের সামনে ৩৬টি অবৈধ পানির সংযোগ 
Swapno

ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত কমিটির খোঁড়াখুঁড়িতে ওয়াসার ৩৬টি পানির লাইন বিচ্ছিন্ন হলেও শনাক্ত করা যায়নি এগুলো কোন বাড়ির পানির সংযোগ ছিল। যার ফলে ওয়াসার কর্মকর্তারা সেগুলো বন্ধ করে দিয়েছেন।

ওয়াসার এক কর্মকর্তা বলেন,এখানে ৩৬টি লাইন অবৈধ। প্রতিটি বাড়িতে অবৈধ সংযোগ নেয়া হয়েছে। যার জন্য কেউ এগিয়ে আসেনি তাদের বাড়ির পানির সংযোগ ঠিক করার জন্য। এ বিষয়ে সিটি করপোরেশনের প্রকৌশলী আজগর হোসেনকে জানানো হয়েছে।

১০ সেপ্টেম্বর সকালে বিস্ফোরণের ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়,তিতাসের তদন্ত কমিটির নির্দেশে খোড়াখুড়ি পর গর্ত ভরাট করার কাজ করছে শ্রমিকেরা। আধা ঘণ্টা ধরে খোঁজ করলেও এগিয়ে আসেনি কেউই।

এব্যাপারে সিটি করপোরেশন প্রকৌশলী আজগর আলী জানান,চেক না করে বলা যাবে না লাইনগুলো বৈধ না কি অবৈধ। তবে লাইনগুলো কাটা পড়ার পর এগুলো দিয়ে ময়লা ঢুকেছিলো। তাই বৈধ-অবৈধ প্রশ্ন না করে লাইনগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

ওয়াসার শ্রমিকেরা বলেন,সোমবার থেকে তিতাস গ্যাসের শ্রমিকেরা তাদের গ্যাসের লাইন খুঁজতে গিয়ে আমাদের পানির লাইন ড্যামেজ করে ফেলে।

ওই লাইন মেরামত করতে এসে দেখা যায় ৩৬টি বাড়ির পানির লাইনে সমস্যা। কিন্তু এসব লাইনগুলো কাদের বাড়িতে গিয়েছে কেউ জানাতে আসেনি। তাই এগুলো বন্ধ করে করে দেওয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন