সোনারগাঁয়ে বিএনপি ছেড়ে শতাধিক ব্যক্তি জাতীয় পার্টিতে
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ১০:৫১ পিএম
সোনারগাঁয়ের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকার উন্নয়নমূলক কাজে অনুপ্রাণিত হয়ে নোয়াগাঁও ইউনিয়ন বিএনপি'র শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান করেছে। শনিবার বিকালে চরকামালদি এলাকায় এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় নোয়াগাঁ ইউনিয়নের সাবেক মেম্বার আবুল কালাম, রফিকুল ইসলাম, ওয়াইস কুরুনি, আবু সাইদ ও জসিম উদ্দিনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এমপি লিয়াকত হোসেন খোকাকে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নোয়াগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামসুল আলম সামসু, জাপা নেতা শাহিন, সাকিব, আনোয়ার মেম্বার, রশিদ মেম্বার, লায়ন তোফাজ্জল, মোহাম্মদ আলী মেম্বার, আব্দুল বাসেদ মেম্বার, মোঃ বাবুল, সফিকুল, তাহের ফকির, মরিয়ম মেম্বার, মোঃ সবুর খান, দাউদ হোসেন ও ইউসুফ সহ আরও অনেকে।


