Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে হামলায় বৃদ্ধ দম্পতী সহ একই পরিবারের ৪ জন আহত

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫৭ পিএম

সিদ্ধিরগঞ্জে হামলায় বৃদ্ধ দম্পতী সহ একই পরিবারের ৪ জন আহত
Swapno

জমি সংক্রান্ত বিরোধের জেরে সিদ্ধিরগঞ্জে বৃদ্ধ দম্পতীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঐ বৃদ্ধ দম্পতী সহ দুই ছেলেকে পিটিয়ে আহত করা হয়েছে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভুগীরা।

আহতরা হলো- নাসিক ৪নং ওয়ার্ডস্থ আজিবপুর বাগানবাড়ী এলাকার বাসীন্দা মোঃ আম্বর আলী (৫৫), তার স্ত্রী জোসনা বেগম (৪৫), ছেলে মোঃ আল আমিন (২৮) ও মেহেদী হাসান (২৫)।

জানা যায়, দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিষয়ে গত ৯ সেপ্টেম্বর বুধবার দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে বৃদ্ধ ঐ দম্পতির পরিবারের উপর হামলা করে একই এলাকার প্রতিবেশী মৃত আজগর আলীর ছেলে মোঃ সাদেক আলী (৪৫), আশক আলীর ছেলে আঃ মতিন (৩০), মিন্নত আলী (২৫) ও মহোর আলী (২০) এবং মৃত সুলতান মুন্সীর ছেলে আবদুল হানিফ (৪৫)।

পরে ভুক্তভুগীরা নারায়ণগঞ্জ খাঁনপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গেলে তারা নিজেরা বসে সমাধান করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। পরবর্তীতে তারা আমাকে আর কিছু জানায়নি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন