Logo
Logo
×

নগরের বাইরে

মসজিদে হতাহতদের পরিবারের মধ্যে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ

Icon

স্টাফ রিপোর্টার 

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৫৪ পিএম

মসজিদে হতাহতদের পরিবারের মধ্যে লায়ন্স ক্লাবের খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

তল্লা বড় জামে মসজিদের বিস্ফোরনে নিহত ৩১ জন এবং চিকিৎসাধীন ৫জন ও আহত ২জনের পরিবারের সদস্যদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করেছে লায়ন্স ক্লাব অব নারায়নগঞ্জ সিটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রত্যেক পরিবারের মধ্যে ২০ কেজি চাউল, ৫ কেজি আলু , ২লিটার তেল, ২ কেজি আটা, ২ কেজি চিনি, ১ কেজি লবন, ২ কেজি পিয়াজ ও এক প্যাকেট দুধ বিতরন করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য লায়র এডভোকেট হোসনে আরা বাবলী ,লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ বাংলাদেশ এর রিজিউন চেয়ারম্যান(ডে কোয়ার্টার) ও নারায়নগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি লায়ন আবদুস সালাম,রিজিউন চেয়ারম্যান লায়ন এডভোকেট নবী হোসেন,রিজিউন চেয়ারম্যান  (হেড কোয়ার্টার) লায়ন এডভোকেট সুলতানউদ্দিন নান্নু এবং ক্লার সভাপতি লায়ন আবদুর রহমান লিটন সচিব লায়ন আবদুল জলিল প্রমুখ।পরে লায়ন্স ক্লাবের সদস্যরা নিহত এবং আহতদের পরিবারের সদস্যদের সাথে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দেন।।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন