বন্দরে বিডি ক্লিনের বৃক্ষরোপন কর্মসূচী
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ১১:০৯ পিএম
শুক্রবার (১১ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জের বন্দর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাগবাড়ি এলাকায় বিডি ক্লিন’র উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, বিডি ক্লিন সবুজায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বিডি ক্লিনকে আন্তরিকভাবেই ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে, তারা পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
আজ আমার বন্দরের ৯নং ওয়ার্ড বৃক্ষ রোপণের জন্য বেছে নেয়ায় আমি তাদের কতৃজ্ঞতা জানাচ্ছি। তাদের জন্য শুভ কামনা রইল তারা যেনো তাদের অভীষ্ট লক্ষে পৌঁছতে পারে।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন ও পরবর্তীতে পরিচর্চার বিষয়ে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিডি নারায়ণগঞ্জ এর প্রধান উপদেষ্টা সাংবাদিক বিল্লাল হোসেন রবিন। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখে বিডি ক্লিন নারায়ণগহঞ্জের উপদেষ্টা নাসিক সংরক্ষিত কাউন্সিলর মনোয়ারা বেগম।
বিডি ক্লিন নারায়ণগঞ্জ জেলা ইউনিটের সমন্বয়ক এস এম বিজয়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইটি উপ সমন্বয়ক মোহাম্মদ রাসেল, লজিস্টিক মনিটর জামান হোসেন হৃদয়, মনিটর রায়হান পারভেজ, সাইফুল ইসলাম, জয় দত্ত, ঈসমাইল, আকাশ, সায়েম, প্রিতম, রোকাইয়া, স্বপ্না, সোনারগাঁও উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান রানা, মনিটর ইরা, হোসেন, আপন, সায়ন, সক্রিয় সদস্য চাঁদনি, হাবীবা, পারজানা, ফাহাদ, ইমন, আবির, জান্নাত, অনিক, আলআমিন, সেলিম, আবেদ ফয়সাল, জয়সহ প্রায় ১২০ জন সদস্য ।


