Logo
Logo
×

নগরের বাইরে

খানখন্দ ও হাঁটু পানিতে ইস্পাহানী টু চান মার্কেট সড়ক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:১১ পিএম

খানখন্দ ও হাঁটু পানিতে ইস্পাহানী টু চান মার্কেট সড়ক
Swapno

বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার হতে চান মার্কেট পর্যন্ত ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন ধরেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। কর্তৃপক্ষের উদাসীণতার কারণে প্রায় ২কিলোমিটারের দৈর্ঘ্য এই সড়কটি খানখন্দে সয়লাব হয়ে আছে।

বড় বড় গর্তগুলো ক্রমেই যেন মরনফাঁদে পরিণত হয়ে পড়েছে। সামন্য বৃষ্টিতেই সড়কটি হাটু পানিতে তলিয়ে যায়। সড়কটিতে প্রতিদিনই শত শত হাল্কা ও ভারী যানবাহন চলাচল করলেও এসব খানা-খন্দকে পড়ে প্রতিনিয়তই দুর্ঘটনা কবলিত হয়ে যানমালের অপূরণীয় ক্ষতি সাধণ হচ্ছে। 

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার জনৈক বাসিন্দা জানান, ইস্পাহানী বাজার হতে চান মার্কেট বাজার পর্যন্ত এই রাস্তাটি একেবারেই চলাচলের অযোগ্য কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকায় এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে চালকরা তাদের পরিবহণ চালিয়ে যাচ্ছে।

একই পরিস্থিতিতে যাত্রী সাধারণও তাদের জীবন জীবিকার স্বার্থেই জীবনবাজী রেখেই এই রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। আর বৃষ্টি এলেতো কোন কথাই নেই গোটা রাস্তাই হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে যায়। 

তারা এ অবস্থা হতে পরিত্রাণ পেতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন