Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Icon

সোনারগাঁও প্রতিনিধি 

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:০২ পিএম

সোনারগাঁয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
Swapno

সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে সেবার প্রত্যয় এর উদ্যোগে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়াজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। সনমান্দী ইউনিয়নে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রাঙ্গনে  বিকালে  শুক্রবার এই চিকিৎসা সেবার উদ্বোধন করেন, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্।  


সেবার প্রত্যয় আয়োজনে  পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিসিন,  চক্ষু, নাক, কান, গলা, মা ও শিশু,  চর্ম ও যৌন রোগে আক্রান্ত  রোগীর দিনব্যাপী চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসা শেষে লক্ষাধিক টাকার ঔষধও বিতরণ করা হয়।


চিকিৎসা চলাকালে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান খন্দকার আমিনুল ইসলাম, গোলজার হোসেন, জামাল উদ্দিন,  সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম খোকন, সনমান্দি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক সোলেমান সুজন, রুহুল আমিন,  নারায়ণগঞ্জ জেলা ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ সোহান মোল্লা, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক লিয়ন সুমন, সেবার প্রত্যয় সভাপতি হাসানুর জামান কিরন,  সাধারণ সম্পাদক সাহাদাত ভূইয়া, মাসুদ রানা,  তরিকুল ইসলাম,  সজিব,  আল আমিন,  আজমাইন, ইমরান মাহমুদ রিজু, আসিকসহ  কমিটির সদস্য  ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সময় চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নান বলেন, সনমান্দি ইউনিয়নে  বিনামূলে চিকিৎসা সেবা ও ঔয়ধ বিতরণ ধারবাহিকভাবে চলবে। আমি জণগনের কল্যাণে কাজ করে যাব, আপনার আমার জন্য দোয়া করবেন। 


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন