Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ

Icon

বন্দর প্রতিনিধি 

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৭ পিএম

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ
Swapno

বন্দরে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণীর ছাত্রী(১৬)কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলার ধামগর ইউনিয়নস্থ আইলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে কিশোরী'র মা সাহেদা বন্দর থানায় ৩জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন বন্দর কুড়িপাড়া লালখারবাগ এলাকার মজিবুর মিয়ার ২ ছেলে রাকিব হোসেন(২২), হাসিবুল(১৯) ও তার স্ত্রী হাসিনা আক্তার। 

অভিযোগ সুত্রে জানা গেছে, বিগত ১০ মাস পূর্বে বন্দর কুড়িপাড়া লালখারবাগ এলাকার প্রবাসী রাকিবের জন্য গকুলদাসের বাগ কিশোরী(১৬)কে বিবাহের প্রস্তাব করা হয়। কিন্তু কিশোরীর বয়স প্রাপ্ত বয়স না হওয়ায় বিবাহের প্রস্তাব প্রত্যখ্যান করা হয়। পরে রাকিব বিদেশে চলে যায়। 

গত ৯ সেপ্টেম্বর রাকিব দেশে আসার পরই কিশোরী (১৬)কে নজরবন্দি করে বন্দর কুড়িপাড়া লালখারবাগ এলাকার রাকিব হোসেন, হাসিবুল ও হাসিনা আক্তারসহ অজ্ঞাত ব্যাক্তিদের সহায়তায় গত ১০ সেপ্টেম্বর আইলপাড়া এলাকায় কোচিং থেকে ফেরার পথে কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে অজানার উদ্দেশ্যে নিয়ে যায়। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন