মসজিদে বিস্ফোরনে নিহতদের স্মরণে কাউন্সিলর দুলালের উদ্যোগে দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩৫ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের নির্দেশে ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে বিস্ফোরনের ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা ২৩নং ওয়ার্ডস্থ কবরস্থান রোড বন্দর বায়তুল আমান জামে মসজিদে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক, নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধানের উদ্যোগে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
এ সময় বিস্ফোরনে নিহত সাংবাদিক নাদিম মাহমুদসহ সকল মৃতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। পাশাপাশি সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের দীর্ঘায়ু কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদেও পেশ ঈমাম ও খতিব আমির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তথা নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তানভীর আহমেদ সোহেল,জাকির প্রধান,ছাত্রলীগ নেতা অনিক তালুকদার অপুসহ স্থানীয় মুসল্লীবৃন্দ।


