Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে মেয়র প্রার্থী গাজী মুজিবুর’র মতবিনিময় সভা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৭:৩০ পিএম

সোনারগাঁয়ে মেয়র প্রার্থী গাজী মুজিবুর’র মতবিনিময় সভা
Swapno

সোনারগাঁ পৌরসভার আগামী নির্বাচনে মেয়র পদে আবারো প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষনা দিলেন গাজী মুজিবুর রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দলীয় নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা করে তিনি এ ঘোষনা দেন। 

পৌরসভার ৩ নং ওয়ার্ডের টিপুরদী এলাকায় একটি রেস্টুরেন্টে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করে উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও বিগত ২০১১ সালের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দীতাকারী গাজী মুজিবুর রহমান আগামী নির্বাচনে আবারো মেয়র পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবী করেন। 

সভায় বক্তব্য দেন, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তৈয়ব আলী, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, জাতীয় শ্রমিক লীগের কাচঁপুর শিল্পাঞ্চলের সভাপতি আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, মজিদ তালুকদার, পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন ও লায়ন মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম রবিন, পৌরসভা যুবলীগের সাধারন সম্পাদক ফয়জুল হাসান বাবু, প্রচার সম্পাদক রেজোয়ান হোসেন টিটু, যুবলীগ নেতা শাহীন আলম স্বাধীন প্রমূখ। 

গাজী মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন, আমি ২০১১ সালের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে অল্প ভোটে হেরে ছিলাম ২০১৫ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ার কারনে নির্বাচন করতে পারিনি। 

আগামী নির্বাচনে আশা করি দল আমার সাংগঠনিক কাজকে মূল্যায়ন করে মনোনয়ন দেবে। দলীয় মনোনয়ন পেলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচন করবো। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন