রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪৭ পিএম
মুজিববর্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” স্মরণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবং গাজী গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা’র অনুপ্রেরনায় রূপগঞ্জে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পশ্চিমগাঁও দক্ষিনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচী ও বৃক্ষের চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময়, কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিক ইকবাল, সাধারন সম্পাদক মোস্তফা আল হোসাইন রাসেল, সাংগঠনিক সম্পাদক দিল মোহাম্মদ দিলু, সাংগঠনিক সম্পাদক সাউদ মামুন, যুবলীগ নেতা সোহেল রানা, তালহা যুবায়ের, মাহাবুবুর রহমান, হানিফ গাজী, মিজানুর রহমান, রাজিব আহম্মেদ যুবায়ের, রবিউল ইসলাম ও ইসমাইল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


