Logo
Logo
×

নগরের বাইরে

হাজীগঞ্জে পানির জন্য হাহাকার

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২০, ০৫:৩৫ পিএম

হাজীগঞ্জে পানির জন্য হাহাকার
Swapno

আবারও ফতুল্লা থানার পশ্চিম হাজীগঞ্জ, নিউ হাজীগঞ্জ, আইইটিস্কুল, হাজীগঞ্জ মুক্তিয়োদ্ধা সড়ক পেপারমিল থেকে ওয়াপদারপুল পর্যন্ত এলাকায় ওয়াসার পানি তীব্র সংকটে চরম দূর্ভোগে পড়েছেন প্রায় লাক্ষ মানুষ।

সাধারন গ্রাহকদের অভিযোগ মাসে মাসে বিল পরিশোধ করলেও ওয়াসা নামক এই প্রতিষ্ঠান থেকে ন্যূনতম সেবা পাচ্ছেন না তারা। প্রায় তিন চার দিন ধরে এসব এলাকায় পানির জন্য হাহকার চলছে।

গরমের শুরুতেই এসব এলাকায় পানির সংকট দেখা দেয়। ওয়াসা অফিসে অভিযোগ করলেও পানির এ সংকট তারা সমাধান করতে পারেনি। 

চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে পানির সংকট দেখা দেয় এসব এলাকায়। এ সংকট এখন তীব্র আকার ধারণ করেছে। ফলে রান্নাবান্ন গোসলসহ পানির অভাবে বন্ধ হয়ে গেছে। তবে এই সমস্যা সারতে আরও একদিন লাগতে পারে, এমনটাই জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পানি সরবরাহ বিভাগের প্রকৌশলী মো. ছারোয়ার হোসেন।  

জানা গেছে, সিটি কর্পোরেশনের আওতাধীন পানির কল এলাকার ওয়াসার সুইচ বাল্প পাম্প নষ্ট হয়ে যায়। এতে করে পশ্চিম হাজীগঞ্জের কয়েকটি এলাকায় পানির সংকট দেখা দেয়। প্রায় ৩/৪ দিন ধরে এসব এলাকার মানুষ পানির জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

একটি পাম্প দিয়ে পানি সরবরাহ করা হলেও চাহিদা পূরণ করা যাচ্ছে না। অভিযোগ পাওয়া গেছে গতকাল এসব এলাকায় কলে পানি আসেনি। গত কয়েক দিন একটু একটু আসলেও গতকাল একেবারেই পানি না আসায় অনেকেরেই রান্নাবান্না হয়নি। 

এদিকে পানি না থাকার কারনে রান্না সহ সাংসারিক কাজে বেকায়দায় পরেছেন গৃহিনীরা। ভূক্তভোগীদের দাবি সময় মতো বিল পরিশোধ করেও সেবা পাওয়া যাচ্ছে না। এসব এলাকার মানুষেরা দূরদুরান্ত থেকে ড্রামে করে পানি সংগ্রহ করছেন।

অনেকে সংগ্রহ করা পানি দিয়ে গোসলের কাজ সারলেও কিনে পান করছেন খাবার পানি। তবে কোন কোন এলাকায় দেখা গেছে পানির তেমন গতি নেই টিপটিপ করে পানি পরে কল দিয়ে।  

হাজীগঞ্জ বাসিন্দা মো. জাবেদ জানান, খাওয়ার পানি ছাড়া কি ভাবে ৩/৪ দিন ধরে জীবনযাপন করছি খুবই কষ্ট হচ্ছে। জুলাই মাসেও এই সমস্য ছিল। এরপর স্বাভাবিক হলে এখন আবার এই পানির সমস্য দেখা দিয়েছে। ড্রামে করে পানি এনে গোসলের কাজ সারছি। কিন্তু সাংসারিক কাজের জন্য এত পানি আনা খুবই কষ্ট হচ্ছে।

আমরা  পানির কল ওয়াসা অফিসে অভিযোগ করেছি তারা বলেছেন একটি পাম্প নষ্ট তাই পানির সংকট দেখা দিয়েছে। তবে কবে নাগাদ ঠিক হবে তারা বলছে না।  

পশ্চিম হাজীগঞ্জ এলাকার মো. রাসেল জানান, প্রায় এক সপ্তাহ ধরে খাওয়ার পানি থেকে বঞ্চিত। তিনি জানান, পানির কল এলাকার একটি পাম্প নষ্ট হয়ে গেছে। এরপর থেকে এসব এলাকায় পানির সংকট দেখা দেয়। কিন্তু এলাকার সবাই মিলে অভিযোগ করলে ওই পাম্পটি সিটি কর্পোরেশন মেরামতের জন্য নিয়ে যায়।

তারা আরো জানন, ওয়াসা সিটি কর্পোরেশনের আওতায় রয়েছে। পাম্প মেরামত নিয়ে দোষারোপের সৃষ্টি হয়েছে। একই কথা জানান, ভূক্তভোগী জাহাঙ্গীর সহ শেফালী বেগম, ফাতেমা বেগম, সুমনাসহ নার্গিস। দ্রুত পানির সংকট সমাধান না করলে আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। 

অন্যদিকে এম সার্কেস হাজীগঞ্জ গোপ্তা এলাকার আল-আমিন, সবুজসহ অনেকে পানির সংকটের কারনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, প্রায় ৩/৪ দিন  হতে চলছে এখনও এসব এলকার পানির সংকট সমাধান হয়নি।

এতে করে আমরা মানেবেতর জীবনযাপন করছি। ভোট এলে জনপ্রতিনিধীদের দেখা যায় কিন্তু পানির সংকটে লক্ষ মানুষ দূর্ভোগে পড়লেও কেউ খবর নেয়নি। 
  
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের প্রকৌশলী মো. ছারোয়ার হোসেন জানান, তিনি অসুস্থ। তবে ওই সব এলাকায় যে পানির সংকট চলছে তিনি অবগত। তারপরও পানির এই সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করছেন।

আর এক দিন লাগতে পারে এই সমস্যা সমাদান করতে। পাম্পের সুইচবাল্প নষ্ট হয়ে যাওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এছাড়া এই ব্যপারে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মো. আজগরকে তার মোবাইলে ফোন করা হলে বন্ধ পাওয়া গেছে।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন