সোনারগাঁয়ের ইউপি সদস্য ডাকাত সর্দার হাবু গ্রেফতার (ভিডিও)
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৫ পিএম
সোনারগাঁও থানার একাধিক মামলার আসামি বারদী ইউনিয়ন পরিষদের সদস্য দুর্ধর্ষ ডাকাত সর্দার হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি ) ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা শাহাবাগ থানা এলাকা থেকে শাহাবাগ থানা পুলিশ নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর তথ্য মতে হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাতকে গ্রেফতার করেন । পরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি )'র কাছে হস্তান্তর করেন । সোনারগাঁও থানা মামলা ১৩(৭)২০ ।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মাহবুবুর রহমান বলেন, সোনারগাঁওয়ে যুবলীগ নেতা আমিনুল ইসলাম ভূঁইয়াকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করা মামলায় হাবিবুর রহমান ওরফে হাবু গ্রেফতার করা হয়েছে । বৃহস্পতিবার দুপুরে শাহাবাগ এলাকাতে তাকে আটক করেন শাহাবাগ থানা পুলিশ ।
পরে আমাদের কাছে হস্তান্তর করেন । তার বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে । আমরা তার মামলার বিষয়ে খোঁজ খবর নি”িছ ।
প্রসঙ্গত, বারদী ইউনিয়নের মেম্বার দুর্র্ধষ ডাকাত সর্দার হাবিবুর রহমান ওরফে হাবু ডাকাত । শান্তি বাজার এলাকায় হাবু ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। তার দলে রয়েছে বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ডাকাত ।
ডাকাত সর্দার হাবুর বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদক, অস্ত্রসহ রয়েছে ১০টিরও অধীক মামলা । এছাড়াও একাধিকবার পুলিশ তাকে ডাকাতি ও গরু চুরির মামলায় গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেন।
গত বছরের ২০ অক্টোবর ডাকাতি মামলায় বারদী ইউনিয়ন পরিষদের সামনে থেকে গ্ৰেপ্তার করে সোনারগাঁও থানা পুলিশ । পরে সেই মামলায় আসামি বের হয়ে আসেন ।


