Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান : আটক ১ 

Icon

আড়াইহাজার প্রতিনিধি 

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:১০ পিএম

আড়াইহাজারে ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান : আটক ১ 
Swapno

আড়াইহাজারে ভেজাল গুড় তৈরী কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ওই কারখানা থেকে ২ হাজার মণ ভেজাল গুড়, ২৬৪ বস্তা চিনি ও গুড় তৈরির অন্যান্য মালামাল জব্দ করা হয়।

এ সময় কারখানার ম্যানেজার জসিমউদ্দিন (৩২) কে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত জব্দকৃত গুড় পানি দিয়ে নষ্ট করেন এবং আটক ম্যানেজার জসিমউদ্দিনকে এক বছরের কারাদন্ড প্রদান করেন।

গতকাল বুধবার বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার গোপালদী পৌরসভার মুরাদপুর এলাকায় মেসার্স নূর এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল গুড় প্রস্তুতকারী প্রতিষ্ঠানে এই অভিযান চালানো হয়।

আড়াইহাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কারাদন্ডপ্রাপ্ত জসিমউদ্দিন বি বাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার উজানচর এলাকার আব্দুল রশীদের ছেলে। 

আড়াইহাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উজ্জল হোসেন জানান, ৭ থেকে ৮ মাস ধরে প্রতিষ্ঠানটি ভেজাল গুড় প্রস্তুত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে জব্দকৃত গুড় ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেয়া হয়েছে।  আটক ম্যানেজার জসিমউদ্দিনকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন